শিরোনাম :
গাজীপুরে মামলার হাজিরা দিতে আয়নাবাজি; যুবক গ্রেফতার প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে দাঁড়িয়েছে মাদকসেবনে বাধা; ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম শিবপুরে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বাংলাদেশের যুবারা সফরকারী আর্জেন্টিনা দলকে রুখে দিল ছুটিতে দেশে এসে সংঘর্ষে জড়িয়ে প্রাণ গেল প্রবাসীর, গুলিবিদ্ধসহ আহত ১০ বিএনপি নেতার প্রতিবাদের প্রতিবাদ গাজীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আহত ১০ ৬ দফা দাবিতে ৯ম দিনে অধিদপ্তরের সামনে  স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

চকোরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মৃত্যূ

Reporter Name / ৯০ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া ফাঁসিয়াখালী ফরেস্ট চেকপোস্ট এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীসহ একই পরিবারের পাঁচ নারী পর্যটক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুমানা আক্তার রুমি (৬০), তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী সাদিয়া হক (২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা মজুমদার (২৪), লিজা মজুমদার (২৫) ও রাশেদা শিল্পী (৫০)।

আহতরা হলেন- এনামুল হক, মাইক্রোবাস চালক আমিনুল হক এবং তার ছেলে।

নিহতদের স্বজন ও ডুলাহাজারার বাসিন্দা নাসির উদ্দিন জানান, ভোরে একই পরিবারের আটজন সদস্য নোহা মাইক্রোবাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। তারা কক্সবাজার থেকে ফেরার পথে চকরিয়ায় তার বাড়িতে যাওয়ার কথা ছিল।

‎মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান একই পরিবারের ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকাল ৯টার দিকে মহাসড়কের ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পের দক্ষিণ পাশে ফরেস্ট চেকপোস্ট এলাকায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সাথে কক্সবাজারগামী একটি প্রাইভেট নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নোহা গাড়িতে থাকা আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, এদের মধ্য থেকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে তিনজনের মৃত্যু হয় এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় অপর তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!