শিরোনাম :
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

চকরিয়ায় চোরাবালিতে ডুবে ২ কিশোরীর মৃত্যু

Reporter Name / ৭১ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

শিরোনাম প্রতিদিন ডেস্ক

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে মাইমুনা আক্তার (১৪) এবং ইশপা মনি (১১) নামে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের মৌলভিরচর এলাকার এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ৪ থেকে ৫ জন বান্ধবী একসঙ্গে মাতামুহুরি নদীর ঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে হঠাৎ করে মাইমুনা আক্তার ও ইশপা মনি নদীর গভীর পানিতে চলে গেলে তারা ডুবে যায়। এ অবস্থা দেখে তাদের বান্ধবীরা ভয় পেয়ে উপরে চলে আসে এবং চিল্লাচিল্লি শুরু করে। এর কিছুক্ষণ পর স্থানীয়রা তাদেরকে খোঁজাখুঁজি করে এবং কিছুক্ষণ পরে পানিতে ভেসে উঠতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকেই মৃত ঘোষণা করেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মোহাম্মদ মোরশেদ নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামকে মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে আমি এখনও কিছু শুনিনি। তবে আমি বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দেখছি।

চকরিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, আমি এখনি খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি।

তবে চকরিয়া থানার ওসি অপারেশন ফরিদ উদ্দিন বলেন, মাতামুহুরী নদীতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!