নিজস্ব প্রতিবেদক
রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় সোয়া একঘন্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, বিকেল পৌনে ৫টার দিকে রহমতগঞ্জ ডালপট্টি এলাকা একটি বাড়ির তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
শিপ্র/শাহোরা/