শিরোনাম :
ভাসমান শীতার্ত মানষের মাঝে উঞ্চতা ছড়ালেন রায়পুরা প্রেসক্লাব  ইরানে দুই সপ্তাহে  বিক্ষোভে ১২ হাজার মানুষের প্রাণহানী রায়পুরায় পুলিশি অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা নরসিংদীতে গৃহবধূর মৃত্যূর রহস্য উদ্ঘাটন; বিষপান’ নয়, শ্বাসরোধে হত্যা দিশার রহস্যময় কথিত প্রেমিককে চেনেন? জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্স উদ্বোধন সারাদেশে তীব্র শীতে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ টাঙ্গাইলের ২ হাসপাতালে বাড়ছে রোগী চাপ; গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে স্যালাইন পোস্টাল ব্যালট হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী ভোটাররা; ভোটের অপেক্ষায
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

গাজীপুরে মামলার হাজিরা দিতে আয়নাবাজি; যুবক গ্রেফতার

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বন সংক্রান্ত একটি মামলার হাজিরা দিতে এসে আয়নাবাজি করার চেষ্টায় সাইফুল ইসলাম (৩১) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) গাজীপুর বন কোর্টে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত সাইফুল কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুড়ি তালচালা গ্রামের বাসিন্দা।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে গাজীপুর বন কোর্টের সহকারী বন মামলা পরিচালক নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোর্টে একটি মামলায় প্রধান আসামির প্রক্সি দিতে গিয়ে সাইফুল ইসলাম আটক হন। মামলার প্রকৃত আসামি একই গ্রামের সাত্তার মিয়া (৪৫)।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কাচিঘাটা রেঞ্জের আওতাধীন সদর বিটে চলতি বছরে মোথাজুড়ি ও তালচালা গ্রামের বাসিন্দা সাত্তার মিয়ার নামে মামলা করা হয়। মামলার তারিখে আইনজীবী শ্যামল ১৫ হাজার টাকায় মামলার জামিনের ব্যবস্থা করার কথা বলে প্রক্সি হিসেবে সাইফুলকে আদালতে হাজির করেন। পরে ওই মামলায় সাইফুল কারাগারে পাঠানো হয়।

আসামী পক্ষের আইনজীবী শ্যামলকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

সহকারী বন মামলা পরিচালক নূর মোহাম্মদ জানান, মামলার শুনানি আমি নিজে করেছি। আমরা জানি মামলার প্রধান আসামি সাত্তার মিয়া। তার প্রক্সি দিতে এসেছিল একই এলাকার সাইফুল। পরে তিনি আদালতে হাজির হলে আমরা আরও কয়েকজন বন কর্মকর্তা আদালতে উপস্থিত ছিলাম। আসামী পক্ষের আইনজীবী হাজির না হওয়ায় প্রক্সিকে কারাগারে পাঠানো হয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!