নিজস্ব প্রতিবেদক
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় মহনগরীর সিএন্ডবি মোড় সংলগ্ন পলিমাটি চত্ত্বরে এ কর্মসূচি পালন করে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস)।
এ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুঃ রেজা হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এ,কে,এম আনোয়ার হোসেন এবং এইচটিআই’র উপদেষ্টা উপ প্রকৌশলী আলিফ মাহমুদ।
এইচটিআই’র সভাপতি ও রেজিস্টার্ড নার্স, বিএনএমসি মো: নাহিদ হোসেন, নার্সিং শিক্ষার্থী মাহিম, ফারিয়া, সুরাইয়া, কোহিনুর, সুমাইয়া, ঐশি, আশিক, ওমিও, সৈকত ও সাইফ এর সার্বিক সহযোগিতায় আম, আমড়া, জলপাই, কাঁঠাল, চালতা, পেয়ারা, মেহগনি ও অর্জুন গাছসহ ২৫০ টি বিভিন্ন ফলদ ও ঔষধি গাছ জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
শিপ্র/শাহোরা/তমোআজা/