শিরোনাম :
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ইংরেজিতে কথা বলতে অনুপ্রাণিত করতে এনআইসিতে সেমিনার

Reporter Name / ১১৫ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

“তোমার ভাষা জ্ঞান যত, জাগতিক জ্ঞানও তত বৃদ্ধি পাবে” এই প্রতিপাদ্য নিয়ে ইংরেজিতে কথা বলার জন্য অনুপ্রাণিত করতে নরসিংদী  ইন্ডিপেন্ডেন্ট কলেজ (এনআইসি) ইংরেজি ভাষা ক্লাবের উদ্যোগে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ)  নরসিংদী  ইন্ডিপেন্ডেন্ট কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনার কলেজের ভাষা ক্লাবের সদস্য ও ইংরেজি বিভাগের শিক্ষকরা অংশ নেয়।

জুনায়েদের উপস্থাপনায় সেমিনারের বিশেষত্ব ছিল, এতে কেউ সভাপতিত্ব করেন নি, ছিলোনা কোন প্রধান অতিথি বা বিশেষ অতিথি।

‘দুর্নীতি জাতীয় উন্নয়নের পথে একটি বড় বাধা। দুর্নীতি দূর না করে কোন জাতি তার গন্তব্যে পৌঁছাতে পারে না। দুর্নীতি কীভাবে একটি দেশকে প্রভাবিত করে সেটাই ছিল সেমিনারের মূল আলোচ্য বিষয়।

এনআইসি ইংরেজি ভাষা ক্লাব আয়োজিত সেমিনারে আলোচনা করেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনীষা মণ্ডল, প্রভাষক রায়হান মিয়া,

প্রভাষক সুমিত দাস। এসময় এনআইসি ইংরেজি ভাষা ক্লাব সম্পর্কে অনুভূতি শেয়ার করেন ইংরেজি বিভাগের প্রভাষক এনামুল হক,৷

সেমিনার শেষে অংশগ্রহণকারীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

এর আগে তিনি তার বক্তব্যে বলেন, আমরা বাঙালি, আমাদের মুখের ভাষা বাংলা। আমরা আমাদের ভাষা যত বেশি আয়ত্ত করতে পারব অন্য ভাষা ততদ্রুত আয়ত্ত করা যাবে। ইংরেজি এটি আন্তর্জাতিক ভাষা। ইংরেজি ভাষা শিক্ষা বা জ্ঞান লাভের প্রয়োজনিয়তা রয়েছে। তবে বাংলা ভাষাকে বাদ দিয়ে নয়।

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আমি বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। তাই আজ থেকে ইংরেজিতে কথা বলাতে অনুপ্রাণিত হবেন।

ড.মশিউর রহমান মৃধা দেশ সেরা একজন শিক্ষাবিদ। তিনি ২০১৯ সালে ঢাকা বিভাগের সেরা অধ্যক্ষ নির্বাচিত হন। তিনি সর্ব মহলে শিক্ষার জাদুকর হিসেবে পরিচিত। তিনি স্বপ্ন দেখেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ দেশ সেরা কলেজের স্বীকৃতি পাবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!