শিরোনাম :
গাজীপুরে মামলার হাজিরা দিতে আয়নাবাজি; যুবক গ্রেফতার প্রবাসী ভোটার নিবন্ধন পৌনে ৩ লাখে দাঁড়িয়েছে মাদকসেবনে বাধা; ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম শিবপুরে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বাংলাদেশের যুবারা সফরকারী আর্জেন্টিনা দলকে রুখে দিল ছুটিতে দেশে এসে সংঘর্ষে জড়িয়ে প্রাণ গেল প্রবাসীর, গুলিবিদ্ধসহ আহত ১০ বিএনপি নেতার প্রতিবাদের প্রতিবাদ গাজীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আহত ১০ ৬ দফা দাবিতে ৯ম দিনে অধিদপ্তরের সামনে  স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

অর্থ কেলেঙ্কারির অভিযোগে লংগদুতে কৃষি ব্যাংকে দুদকের অভিযান

Reporter Name / ৪১ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রাঙামাটি প্রতিনিধি

কৃষকের নামে ব্যাংক থেকে লোন তুলে জাল জালিয়াতিসহ ঋণ বিতরণে নানা অনিয়মের অভিযোগে রাঙ্গামাটির লংগদু কৃষি ব্যাংকে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক।

রবিবার (২৩ নভেম্বর) রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশন দুদকের ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি উপজেলার কৃষি ব্যাংকে অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্তে জন্য অভিযান পরিচালনা করে।

এসময় রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ফরহাদ হোসেনের নেতৃত্বে সহকারী পরিচালক রাজু আহমেদ, উপ-সহকারী কর্মকর্তা মো. বোরহান উদ্দীন, সহকারী পরিদর্শক আবু ছাদেক অভিযান পরিচালনা করেন।

দুদকের পক্ষ হতে জানানো হয়, যেসকল অনিয়ম ও অভিযোগ পাওয়া গেছে, তার বিরুদ্ধে দ্রুত সময় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তারা জানায় প্রাথমিকভাবে ৭ কোটি টাকার অধিক পরিমাণ অর্থ কেলেঙ্কারির তথ্য মিলেছে। কৃষকদের নামে ভুয়া লোন ও প্রণোদনা বিতরণের নামে অর্থ হাতিয়েছে দালাল চক্র।

অভিযোগে বলা হয়েছে, আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষকের কাছে কৃষি প্রণোদনার কথা বলে ভোটার আইডির কপি ও ছবি সংগ্রহ করা হয়। পরে তাদের নামে ৩৫–৪০ হাজার টাকা করে ঋণ উত্তোলন করা হলেও কৃষকদের দেওয়া হয় মাত্র দুই হাজার টাকা। অবশিষ্ট টাকা আত্মসাৎ করে সংশ্লিষ্টরা গা-ঢাকা দেয়। বর্তমানে এসব ঋণের পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। দ্রুত দালাল চক্র সহ সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওায়া হবে।

শিপ্র/শাহোরা/সাআমা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!